ঢাকা     রোববার   ২৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৬ ১৪৩২ || ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইসরায়েলে কয়েক মিনিট পরপর হামলার সাইরেন বাজছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ২৯ মার্চ ২০২৬   আপডেট: ১১:২৪, ২৯ মার্চ ২০২৬
ইসরায়েলে কয়েক মিনিট পরপর হামলার সাইরেন বাজছে

ইসরায়েলের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র

গতকাল শনিবার সারাদিন ও আজ রবিবার (২৯ মার্চ) সকাল পর্যন্ত ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বেজে চলেছে। 

আল-জাজিরার জর্ডান সংবাদদাতা রব ম্যাকব্রাইড এক রিপোর্টে এ তথ্য জানিয়েছেন। 

আরো পড়ুন:

তিনি জানান, সর্বশেষ সাইরেন বেজেছে গত এক ঘণ্টার মধ্যে। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, তারা ইরান থেকে দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

আইডিএফ ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার দাবি করার আগে ইসরায়েলের নেগেভ ও মৃত সাগর অঞ্চলজুড়ে হামলার সাইরেন বাজানো হয়। 

এর আগে ইরান থেকে দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে আরও একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। আইডিএফের দাবি, সেটিও আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে।

এদিকে ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হুতিরা এবার এই যুদ্ধে অংশ নেওয়ায় ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনীকে দেশের দক্ষিণাঞ্চলেও কড়া নজর রাখতে হচ্ছে।

তবে আগের রাতগুলোর মতো শনিবার রাতেও অধিকাংশ সময় জুড়ে মূল তৎপরতা দেখা গেছে ইসরায়েল-লেবানন সীমান্তে। সেখানে ইসরায়েলি বাহিনী ইরানপন্থি হিজবুল্লার বিরুদ্ধে তাদের স্থল অভিযান অব্যাহত রেখেছে ও লেবাননের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়ছে। সেখানে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে তাদের ক্রমবর্ধমান তীব্র লড়াই চলছে। ইসরায়েলি বাহিনী তাদের এক সেনা নিহত হওয়ার তথ্য জানিয়েছে। 

আল-জাজিরার জর্ডান প্রতিনিধির রিপোর্টে আরও বলা হয়, শনিবার রাতভর কয়েক মিনিট পরপর ইসরায়েলে হামলার সাইরেন বাজতে শোনা গেছে। 

শনিবার সন্ধ্যায় আইডিএফ জানায়, হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি বাহিনী ও সীমান্ত লক্ষ্য করে সব মিলিয়ে প্রায় ২৫০টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়