বগুড়ায় সেচঘর থেকে কৃষকের মরদেহ উদ্ধার
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ার একটি সেচ পাম্পের ঘর থেকে লতিফ আকন্দের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বগুড়ার গাবতলীতে সেচ পাম্পের ঘর থেকে লতিফ আকন্দ (৬৫) নামের এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৯ মার্চ) সকালে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা এলাকার শালমারা চরের একটি সেচ পাম্পের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লতিফ আকন্দ নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের মৃত মোবারক আকন্দের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, লতিফ আকন্দ প্রায়ই সেচ পাম্পের ঘরে রাত্রীযাপন করতেন। শনিবার রাতেও তিনি সেচ পাম্পে থাকার জন্য বাড়ি থেকে বের হন। আজ রবিবার সকালে দুই কৃষক জমিতে সার দিতে গিয়ে পাম্প ঘরের বেড়া ভাঙা দেখতে পান। ভেতরে ঢুকে তারা লতিফ আকন্দকে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় দেখে চিৎকার করেন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা ঘটনাস্থলে যান। পুলিশ এসে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান বলেন, “নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে রক্তের দাগ ও ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”
ঢাকা/এনাম/মাসুদ
ফেরি পারাপারে ঝুঁকি কমাতে এখন থেকে কোনো বাস সরাসরি যাত্রীসহ ফেরিতে উঠতে পারবে না: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী