ঢাকা     রোববার   ২৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৬ ১৪৩২ || ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বোচাগঞ্জে দোলনচাঁপা এক্সপ্রেস লাইনচ্যুত

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ২৯ মার্চ ২০২৬   আপডেট: ১৩:৪৭, ২৯ মার্চ ২০২৬
বোচাগঞ্জে দোলনচাঁপা এক্সপ্রেস লাইনচ্যুত

লাইনচ্যুত হওয়া দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের চাকা।

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ রেলস্টেশন এলাকায় দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে, এ ঘটনায় ট্রেন চলাচলে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি। ট্রেনটি ১ নং লাইনে লাইনচ্যুত হওয়ায় ২ নং লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।

রবিবার (২৯ মার্চ) সকাল ৮টা ১৩ মিনিটে ঘটনাটি ঘটে। দুপুর দেড়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বগিটি উদ্ধার হয়নি। পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন আসছে। 

আরো পড়ুন:

সেতাবগঞ্জ স্টেশন মাস্টার মজনুর রহমান জানান, পঞ্চগড় থেকে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি ১ নম্বর লাইনে প্রবেশের সময় ‘গ’ নম্বর বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। স্টেশনের ২ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত বগি রেখে সান্তাহারের উদ্দেশ্যে রওনা হয়েছে।

তিনি আরো জানান, লাইনচ্যুত হওয়ার পরপরই রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বগিটি উদ্ধার কার্যক্রম শুরু করেছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়