ঢাকা     রোববার   ২৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৬ ১৪৩২ || ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে ৩ হাজার লিটার ডিজেল জব্দ, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ২৯ মার্চ ২০২৬  
গাজীপুরে ৩ হাজার লিটার ডিজেল জব্দ, জরিমানা

জব্দ করা ডিজেল।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় তিন হাজার লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় আবুল হোসেন নামে এক দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শনিবার (২৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার শ্রীফলতলী বাইপাস সড়কের পাশে ফাতেমা হোটেল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার। 

আরো পড়ুন:

জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল জানিয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রি প্রতিরোধে জেলা প্রশাসনের নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। শনিবার থেকে এ পর্যন্ত জেলায় সাতটি অভিযানে চারটি মামলায় মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, অবৈধ জ্বালানি তেল ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়