ঢাকা     রোববার   ২৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৬ ১৪৩২ || ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কৃতজ্ঞতা জানালেন শাকিব খান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ২৯ মার্চ ২০২৬  
কৃতজ্ঞতা জানালেন শাকিব খান

শাকিব খান

দেশের শীর্ষ চিত্রনায়ক শাকিব খান-এর জন্মদিন ছিল ২৮ মার্চ। বিশেষ এই দিনটিতেও ব্যস্ততা থামেনি তার—মালয়েশিয়ায় নতুন সিনেমার শুটিংয়েই কাটিয়েছেন সময়। শুটিং সেটেই কেক কেটে সহকর্মীদের সঙ্গে উদযাপন করেন নিজের জন্মদিন।

তবে দিনটি শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি। দেশ-বিদেশ থেকে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমের পক্ষ থেকে আসা অগাধ ভালোবাসা ও শুভেচ্ছায় ভেসেছেন এই তারকা। সেই ভালোবাসায় অভিভূত হয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

আরো পড়ুন:

রোববার (২৯ মার্চ) দুপুরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে নিজের অনুভূতি প্রকাশ করেন শাকিব খান। তিনি জানান, জন্মদিনে পাওয়া অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা তাকে গভীরভাবে স্পর্শ করেছে।

শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই অভিনেতা বলেন, বিশেষ দিনটিকে এত উষ্ণতা ও ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য তিনি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর শ্রদ্ধা প্রকাশ করছেন।

শাকিব খান আরও জানান, ভক্তদের এই ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি, আর তাদের সমর্থনই তার কাজের প্রেরণা। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, দর্শকদের জন্য সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাবেন।

সবশেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এই তারকা জানান, তিনি কৃতজ্ঞ, বিনম্র এবং সত্যিই নিজেকে ধন্য মনে করছেন।

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়