ঢাকা     শনিবার   ২৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৫ ১৪৩২ || ৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জন্মদিনে ‘রকস্টার’ শাকিবের আত্মপ্রকাশ! ভক্তদের জন্য চমক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ২৮ মার্চ ২০২৬   আপডেট: ১১:২৯, ২৮ মার্চ ২০২৬
জন্মদিনে ‘রকস্টার’ শাকিবের আত্মপ্রকাশ! ভক্তদের জন্য চমক

শাকিব খান

ঢালিউড সুপারস্টার শাকিব খান-এর জন্মদিন আজ, ২৮ মার্চ। আর বিশেষ এই দিনটিকেই স্মরণীয় করে তুলতে ভক্তদের জন্য নতুন চমক—প্রকাশ করা হয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্টলুক।

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ নিয়ে যখন সারাদেশে দর্শক উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই নিজের পরবর্তী প্রজেক্ট নিয়ে এগিয়ে যাচ্ছেন শাকিব। বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন, যেখানে পরিচালক আজমান রুশো-এর নির্দেশনায় চলছে ‘রকস্টার’-এর শুটিং। 

আরো পড়ুন:

পরিচালক আজমান রুশো জানিয়েছেন, “আমরা একেবারে সময়ের সঙ্গে মানানসই, ট্রেন্ডি একজন রকস্টারকে তুলে ধরছি। এই চরিত্রটি একজন রক মিউজিশিয়ান—নিজেই গান লেখে, নিজেই কম্পোজ করে। সেই ভাবনা থেকেই চরিত্রটি নির্মাণ করা হয়েছে।”

জানা গেছে, প্রায় ২৭ বছরের ক্যারিয়ারে এই প্রথম এমন ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে শুটিংয়ের আগে গিটার শেখারও অনুশীলন করেছেন তিনি। সব মিলিয়ে ‘রকস্টার’-এ থাকছে নতুন লুক, নতুন গল্প আর ভিন্ন নির্মাণশৈলী।

ছবিটির চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন। প্রযোজনায় রয়েছে সান কমিউনিকেশন—যারা এর আগে ‘মনপুরা’ ও ‘হাওয়া’র মতো দর্শকনন্দিত কাজ উপহার দিয়েছে।

ছবিতে শাকিব খানের বিপরীতে দ্বিতীয় নায়িকা হিসেবে নিশ্চিত হয়েছেন তানজিয়া জামান মিথিলা। আর মূল নায়িকা হিসেবে আলোচনায় রয়েছেন সাবিলা নূর।

সব মিলিয়ে বলা যায়, জন্মদিনেই নিজের নতুন রূপে ভক্তদের সামনে হাজির হচ্ছেন শাকিব খান—‘রকস্টার’ হয়ে।

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়