ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ছোট ছেলের জন্মদিনে কী বার্তা দিলেন শাকিব?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ২১ মার্চ ২০২৬   আপডেট: ১৯:২৫, ২১ মার্চ ২০২৬
ছোট ছেলের জন্মদিনে কী বার্তা দিলেন শাকিব?

পুত্র শেহজাদের সঙ্গে শাকিব খান

ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনে শুভেচ্ছা জানালেন ঢালিউড কিং শাকিব খান। শনিবার (২১ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে শুভেচ্ছা বার্তা দেন ‘প্রিয়তমা’খ্যাত এই নায়ক।

পুত্র শেহজাদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে স্ট্যাটাসটি দেন শাকিব খান। তাতে তিনি লেখেন, “শুভ জন্মদিন আমার ছোট্ট রাজপুত্র। আল্লাহ তোমাকে সবসময় আশীর্বাদ করুন, সুখে রাখুন। ঈদ মোবারক।” 

আরো পড়ুন:

শাকিব খানের এ পোস্টে তার ভক্তরাও শুভেচ্ছা জানিয়েছেন শেহজাদকে। তবে নেটিজেনদের কেউ কেউ শাকিবকে খোঁচা দিয়ে মন্তব্য করেছেন। মিরা রহমান সুমি লেখেন, “দুপুর ২টার সময় ছেলেকে উইস করতে মনে পড়েছে বুঝি আপনার! তবু সাথে ঈদ মুবারাক। ঈদের দিন ছেলেদের সাথে নামাজ পড়তে যান নাই? ঈদের দিন ছেলের সাথে নাামাজ পড়তে যায় একসাথে ছবি তোলে সব বাবা-ছেলে ফেসবুকে ছবি দিয়ে ভরা, আপনে এমন একটা বাবা ঈদের দিনে ছেলেদের জন্য নাই। কীসের হিরো আপনি বাপ হিসেবে জিরো।” আবার অনেকে শাকিবের প্রশংসা করেও মন্তব্য করেছেন। 

২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন শবনম বুবলী। এতে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান এই জুটি। ২০১৮ সালের ২০ জুলাই গোপনে বিয়ে করেন তারা। ২০২০ সালের ২১ মার্চ পুত্রসন্তানের জন্ম দেন বুবলী।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়