ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দক্ষিণ কোরিয়ায় নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন ইসির তিন কর্মকর্তা 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৩, ১০ মে ২০২৬  
দক্ষিণ কোরিয়ায় নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন ইসির তিন কর্মকর্তা 

দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণ করতে তিন কর্মকর্তাকে পাঠাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত অনুষ্ঠেয় এ নির্বাচনি কার্যক্রম পর্যবেক্ষণ করবেন ইসির তিন কর্মকর্তা।

রবিবার (১০ মে) ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসির উপ-সচিব জিএম শাহাতাব উদ্দীন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নির্বাচন পর্যবেক্ষণে অংশ নিতে অনুমোদন পেয়েছেন ইসির উপসচিব মো. হুমায়ুন কবীর, চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ এবং প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মুহাম্মদ আশ্রাফুল আলম।

কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশন সফরের সব ব্যয় বহন করবে। প্রতিনিধি দলটি ২৭ মে দেশ ছাড়বে এবং ৭ জুন দেশে ফিরবে।
ইসি কর্মকর্তারা জানান, আগামী এক বছরে দেশে চার হাজারেরও বেশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন হতে পারে। এ কারণে দক্ষিণ কোরিয়ার নির্বাচন ব্যবস্থাপনা ও অভিজ্ঞতা বাংলাদেশের নির্বাচন আয়োজনে কাজে লাগতে পারে। তাই তাদের পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা/এমএসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়