ঢাকা     শনিবার   ২৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৫ ১৪৩২ || ৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নাটোরে বাসের ধাক্কায় বিএনপি কর্মীর মৃত্যু

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ২৮ মার্চ ২০২৬  
নাটোরে বাসের ধাক্কায় বিএনপি কর্মীর মৃত্যু

আব্দুল আজিজ

নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল আজিজ (৬২) নামে এক বিএনপি কর্মী মারা গেছেন।

শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

আরো পড়ুন:

নিহত আব্দুল আজিজ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ঝিনাইগাড়ি কলকটি গ্রামের বাসিন্দা এবং রুস্তুম আলী মন্ডলের ছেলে। তিনি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্র জানায়, রাত ৯টার দিকে আব্দুল আজিজ বনপাড়া থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। রাজ্জাক মোড়ে পৌঁছালে ঢাকাগামী ‘যমুনা লাইন’ পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, মারা যাওয়া ব্যক্তি বিএনপির একজন নেতা ছিলেন বলে জানা গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/আরিফুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়