ঢাকা     রোববার   ২৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৬ ১৪৩২ || ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বেরোবি ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ ঢাবি ছাত্র, পুলিশে সোপর্দ

‎বেরোবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ২৯ মার্চ ২০২৬   আপডেট: ১৬:৪৯, ২৯ মার্চ ২০২৬
বেরোবি ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ ঢাবি ছাত্র, পুলিশে সোপর্দ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে ‘অন্তরঙ্গ অবস্থায়’ এক প্রেমিক যুগলকে আটক করেছেন সাধারণ শিক্ষার্থীরা। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের প্রধানের তত্ত্বাবধানে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

আটককৃতদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের ছাত্র এবং অপরজন বেরোবির একাউন্টিং ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের ছাত্রী।

আরো পড়ুন:

শনিবার (২৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাস থেকে ওই যুগলকে ‘অন্তরঙ্গ অবস্থায়’ দেখতে পেয়ে আটক করেন। পরবর্তীতে তাদের পুলিশ ফাঁড়িতে নেওয়া হলে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে বেরোবির প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো ধরনের অনৈতিক কাজ সহ্য করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরো জানান, ক্যাম্পাসে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন নজরদারি জোরদার করেছে।

ঢাকা/সাজ্জাদ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়