ঢাকা     রোববার   ২৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৬ ১৪৩২ || ১০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নসিমন চাপায় নিহত, মরিয়ম ছিল মা-বাবার একমাত্র সন্তান

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ২৯ মার্চ ২০২৬  
নসিমন চাপায় নিহত, মরিয়ম ছিল মা-বাবার একমাত্র সন্তান

ঝিনাইদহের কালীগঞ্জে নসিমন চাপায় মরিয়ম খাতুন (৫) নামে এক শিশু নিহত হয়েছে।

রবিবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দুলালমুন্দিয়া চাপরাইল সড়কের ভাটাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

‎মরিয়ম খাতুন এই গ্রামের আব্দুল মান্নান শেখের মেয়ে। সে মা-বাবার একমাত্র সন্তান ছিল।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, দুপুরে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল মরিয়ম। এ সময় ইঞ্জিনচালিত একটি নসিমন গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, “আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক নসিমন গাড়ি ও চালককে আটকের জন্য পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।”

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়