ঢাকা     রোববার   ২৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৬ ১৪৩২ || ১০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ২৯ মার্চ ২০২৬   আপডেট: ১৮:৩৭, ২৯ মার্চ ২০২৬
উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোর গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

রবিবার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় এ ঘটনা ঘটে। আহত আব্দুল হাকিম (১৫) উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাফ নদী থেকে মাছ ধরে তীরে ওঠার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং কিশোরটি গুরুতর আহত হয়।

বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “বিস্ফোরণের পর কিশোরটির ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।”

এর আগে, গত ২৬ মার্চ একই উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তে মাইন বিস্ফোরণে মোহাম্মদ শহীদুল ইসলাম (২৫) নামে এক রোহিঙ্গা তরুণের পা বিচ্ছিন্ন হয়।

স্থানীয়রা জানান, রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর হামলা ঠেকাতে নাফ নদীর মধ্যভাগে জেগে ওঠা কয়েকটি দ্বীপের চারপাশ ও সীমান্তের শূন্যরেখায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) স্থলমাইন পুঁতে রেখেছে। এসব স্থানে মাছ ধরতে নামলে মাইনের বিস্ফোরণে জেলেরা আহত হচ্ছেন।

ঢাকা/তারেকুর/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়