ঢাকা     রোববার   ২৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৬ ১৪৩২ || ১০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শুরু হচ্ছে ওয়াইসিএল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ২৯ মার্চ ২০২৬  
শুরু হচ্ছে ওয়াইসিএল

যুব ক্রিকেটারদের নিয়ে ফের মাঠে গড়াচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ (ওয়াইসিএল)। চার দল নিয়ে বড় দৈর্ঘ্যের এই প্রতিযোগিতা চলবে কক্সবাজারের দুইটি মাঠে। ঢাকা ও ঢাকা মেট্রো নিয়ে গঠন করা হয়েছে সেন্ট্রাল জোন। রাজশাহী ও রংপুর বিভাগ নিয়ে নর্থ জোন। চট্টগ্রাম ও সিলেট নিয়ে ইস্ট জোন এবং বরিশাল ও খুলনা নিয়ে সাউথ জোন।

বড়দের জাতীয় ক্রিকেট লিগে ময়মনসিংহ থাকলেও ইয়ুথ ক্রিকেটে নেই ময়মনসিংহ। ঢাকা মেট্রোই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

আরো পড়ুন:

চারদিনের এই প্রথম ম্যাচ শুরু হবে ৩০ মার্চ থেকে। সিঙ্গেল লিগ পদ্ধতিতে হবে ম্যাচগুলো। ১৪ এপ্রিল পর্দা নামবে এই প্রতিযোগিতার। প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ৬ পয়েন্ট। ম্যাচ টাই হলে ৩ পয়েন্ট এবং ড্র হলে ২ পয়েন্ট। ম্যাচ পরিত্যক্ত হলে পাবে ২ পয়েন্ট। খেলা হবে এসজি বলে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়