ঢাকা     রোববার   ২৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৬ ১৪৩২ || ১০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জেলের জালে ধরা পড়ল ১৬ কেজির কোরাল, ১৩ হাজারে বিক্রি

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ২৯ মার্চ ২০২৬  
জেলের জালে ধরা পড়ল ১৬ কেজির কোরাল, ১৩ হাজারে বিক্রি

টেকনাফের শাহপরীর দ্বীপ মাঝের পাড়া সৈকতে এক জেলের জালে ১৬ কেজি ওজনের একটি বড় কোরাল মাছ ধরা পড়েছে।

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ মাঝের পাড়া সৈকতে এক জেলের জালে ১৬ কেজি ওজনের একটি বড় কোরাল মাছ ধরা পড়েছে। 

রবিবার (২৯ মার্চ) বিকেলে স্থানীয় জেলে দিল মোহাম্মদের জালে মাছটি ধরা পড়ে।

আরো পড়ুন:

জেলে দিল মোহাম্মদ বলেন, প্রতিদিনের মতো মাঝের পাড়া সৈকতে টানা জাল ফেলেছিলেন। বিকেলে জাল টানতে গিয়ে অস্বাভাবিক ভার অনুভব করেন। পরে স্থানীয়দের সহায়তায় জাল তুললে বড় আকৃতির একটি কোরাল মাছ ধরা পড়ে। পরে মাছটি স্থানীয় মাছ ব্যবসায়ী সোলতান আহমদের কাছে ১৩ হাজার টাকায় বিক্রি করেন। 

মাছ ব্যবসায়ী সোলতান আহমদ বলেন, মাছটির ওজন ১৬ কেজিরও বেশি। তিনি আশা করছেন, মাছটি ২০ হাজার টাকায় বিক্রি করতে পারবেন।

এ বিষয়ে টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা বলেন, সাগরের কোরাল মাছ সুস্বাদু এবং বাজারে এর চাহিদাও বেশি। এ প্রজাতির মাছ ৩০/৩৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। মাঝে-মধ্যে এর চেয়েও বড় কোরাল মাছ ধরা পড়ে। 
 

ঢাকা/তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়