ঢাকা     রোববার   ২৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৬ ১৪৩২ || ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ট্রাকের ধাক্কায় চার বছরের শিশু নিহত

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ২৯ মার্চ ২০২৬  
ট্রাকের ধাক্কায় চার বছরের শিশু নিহত

ফাইল ফটো

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। রবিবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার চাঁপাপুর-চৌমুহনী সড়কের আড়াইল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবা খাতুন উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ভেনলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক পারাপারের সময় একটি ট্রাক শিশুটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলী বলেন, “এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/এনাম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়