ঢাকা     রোববার   ২৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৬ ১৪৩২ || ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বক্ষব্যাধি হাসপাতালে ৪০ আইসিইউ বেড দ্রুত চালুর নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ২৯ মার্চ ২০২৬   আপডেট: ১৪:৫৩, ২৯ মার্চ ২০২৬
বক্ষব্যাধি হাসপাতালে ৪০ আইসিইউ বেড দ্রুত চালুর নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঢাকা মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে নবনির্মিত ৪০টি আইসিইউ বেড দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে আইসিইউ সেবা রাখার উদ্যোগের কথাও জানান তিনি।

রবিবার (২৯ মার্চ) বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে হাসপাতালটির বিশেষায়িত অ্যাজমা সেন্টারে আইসিইউ ইউনিটের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় সংশ্লিষ্টদের দ্রুত সেবা চালুর নির্দেশ দেন তিনি।

আরো পড়ুন:

পরিদর্শনে প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা ফ্লোরগুলো ঘুরে দেখেন। পরে সেগুলো সংস্কার করে গড়ে তোলা আধুনিক আইসিইউ শয্যা ও চিকিৎসা সরঞ্জাম পর্যালোচনা করেন।

এ সময় তিনি বলেন, “সাধারণ মানুষ যাতে স্বল্প খরচে আইসিইউ সেবা পায়, সে লক্ষ্যেই দ্রুত ইউনিটটি চালু করতে হবে। উন্নত চিকিৎসা সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।” 

হাসপাতাল সূত্র জানা গেছে, দীর্ঘদিনের পরিত্যক্ত জায়গা ব্যবহার উপযোগী করে নতুন এই আইসিইউ ব্লক তৈরি করা হয়েছে। এটি চালু হলে বক্ষব্যাধি ও শ্বাসকষ্টজনিত জটিল রোগীদের চিকিৎসায় বেসরকারি হাসপাতালের ওপর নির্ভরতা কমবে।

ঢাকা/এমএসবি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়