গণপরিবহনে জিপিএস ট্র্যাকিং চালুর সিদ্ধান্ত
রবিবার সচিবালয়ে সড়ক নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে গণপরিবহনে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি জানান, নির্ধারিত সীমা অতিক্রম করে কোনো যানবাহনের গতি ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান।
সেতুমন্ত্রী বলেন, “সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে গণপরিবহনে জিপিএস সংযোজনের মাধ্যমে যানবাহনের গতি, অবস্থান ও চলাচল নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।”
সরকারের এই উদ্যোগকে সড়ক নিরাপত্তা জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে বাস্তবায়ন, তদারকি এবং পরিবহন মালিক-শ্রমিকদের সহযোগিতা কতটা নিশ্চিত করা যায়, সেটিই এখন মূল চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।
ঢাকা/এএএম/ইভা
ফেরি পারাপারে ঝুঁকি কমাতে এখন থেকে কোনো বাস সরাসরি যাত্রীসহ ফেরিতে উঠতে পারবে না: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী