নীলফামারীতে তেল চুরির অভিযোগে ৩ জনের কারাদণ্ড
নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
তেল চুরির অভিযোগে সাজাপ্রাপ্তরা (বাঁম পাশ থেকে দাঁড়িয়ে থাকা তিনজন)।
নীলফামারীতে তেল চুরির অভিযোগে তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজ সড়কের সামনে একটি তেলের লরি থেকে তেল চুরির সময় তাদের আটক করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার দুহুলিপাড়া এলাকার বাবুল আক্তারের ছেলে মো. রিফাত (১৮), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর এলাকার মো. খলিলুর রহমানের ছেলে একরামুল ইসলাম (৩০) এবং একই উপজেলার মন্মথপুর কৈবর্তপাড়া এলাকার শ্রী শিসেন চন্দ্র দাসের ছেলে শ্রী কৃষ্ণ চন্দ্র দাস (৩৫)।
পুলিশ সূত্র জানায়, সন্ধ্যায় মশিউর রহমান ডিগ্রি কলেজ সড়কের সামনে একটি তেলের লরি থেকে অবৈধভাবে তেল বোতলজাত করার সময় তিনজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভুঁইয়া তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রাত ১১টার দিকে সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাইদ জানান, রাতেই সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়।
ঢাকা/সিথুন/মাসুদ
ফেরি পারাপারে ঝুঁকি কমাতে এখন থেকে কোনো বাস সরাসরি যাত্রীসহ ফেরিতে উঠতে পারবে না: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী