সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার প্রস্তাব নেপালের
বাংলাদেশ ও নেপালের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশ আশাবাদ ব্যক্ত করেছে।
রবিবার (২৯ মার্চ) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৈঠকে নেপালের পক্ষ থেকে বাংলাদেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতা কামনা করা হয়। বিশেষ করে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার বিষয়ে গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত।
এছাড়া, ঢাকা-কাঠমুণ্ডু রুটে ফ্লাইটের টিকিট মূল্য যৌক্তিক পর্যায়ে নির্ধারণের বিষয়েও আলোচনা হয়েছে। দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।
এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী নেপালের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
ঢাকা/এএএম/ইভা
ফেরি পারাপারে ঝুঁকি কমাতে এখন থেকে কোনো বাস সরাসরি যাত্রীসহ ফেরিতে উঠতে পারবে না: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী