ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ২৯ মার্চ ২০২৬   আপডেট: ১৪:০৩, ২৯ মার্চ ২০২৬
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই

শাকিব খান, পান্থ কানাই

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও মিউজিশিয়ান পান্থ কানাই এবার হাজির হচ্ছেন বড় পর্দায় নতুন চমক নিয়ে। গানের পাশাপাশি অভিনয়েও নিজেকে প্রমাণের ধারাবাহিকতায় তিনি এবার সহশিল্পী হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের।

জানা গেছে, আসন্ন চলচ্চিত্র ‘রকস্টার’-এ প্রথমবারের মতো একসঙ্গে পর্দা ভাগ করতে যাচ্ছেন এই দুই তারকা। যদিও অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন পান্থ কানাই, তবে নিজের চরিত্র বা ভূমিকা নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।

আরো পড়ুন:

এর আগে পরিচালক মঈন হাসান ধ্রুব নির্মিত ‘দাহকাল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল পান্থ কানাইয়ের। সেই অভিজ্ঞতার পর এবার আরও বড় পরিসরে দর্শকের সামনে আসছেন তিনি।
অন্যদিকে আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমার শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে মালয়েশিয়ায়। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা-কে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খান ও রোজি সিদ্দিকী, যারা অভিনয় করছেন শাকিব খানের বাবা-মায়ের ভূমিকায়।

সবকিছু ঠিক থাকলে, আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এদিকে ২৮ মার্চ, নিজের জন্মদিনেই ‘রকস্টার’এর ফার্স্ট লুক প্রকাশ করেছেন শাকিব খান। প্রকাশিত পোস্টারে তাকে দেখা গেছে একেবারেই ভিন্ন স্টাইলে—কালো সানগ্লাসে চোখ ঢাকা, রাস্তায় স্বচ্ছন্দ ভঙ্গিতে বসে আছেন তিনি। পরনে ক্যাজুয়াল পোশাক, পায়ে স্নিকার্স, আর পুরো শরীরে ট্যাটুর ছাপ—পেছনে বড় করে লেখা ‘রকস্টার’। নতুন এই লুকে ভক্তদের মাঝে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়