ভেকুর ধাক্কায় প্রাণ গেল এনজিও কর্মীর
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ঝালকাঠির রাজাপুরে ভেকু মেশিনের ধাক্কায় সিহাব উদ্দীন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৫ মে) দুপুরে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ রাজাপুর এলাকার খন্দকারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিহাব উদ্দীন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের মাকসুদুর রহমানের ছেলে। তিনি ব্রাকের ভান্ডারিয়া শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খাল খননের কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন রাস্তার পাশ থেকে মহাসড়কে উঠছিল। সেই সময় মোটরসাইকেলে কর্মস্থল ভান্ডারিয়া থেকে বাড়ি ফিরছিলেন সিহাব উদ্দীন। অসাবধনতাবশত ভেকু মেশিনের সামনের অংশ সিহাবের মাথায় লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা বা নিয়ম না মেনেই ভেকু মেশিনটি মহাসড়কে তোলা হচ্ছিল।
রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/অলোক/রাজীব
হাম ও উপসর্গে মৃত্যু ১৭, মোট মৃত্যু সাড়ে ৫০০ ছুঁইছুঁই