বিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দুর্ঘটনা কবলিত বাস র্যাকারের সাহায্যে সরিয়ে নেয় পুলিশ।
দিনাজপুরের বিরামপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) ভোরে উপজেলার চন্ডিপুর এলাকার দিনাজপুর-গাইবান্ধা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মোশারফ হোসেন বাবু। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাসিন্দা। অপর নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘হেরিটেজ ট্রাভেলস’ নামে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বাসে থাকা দুই ব্যক্তি নিহত হন। আহত হন অন্তত ১০ জন। তাদের বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিরামপুর থানার উপ-পরিদর্শক আমির হোসেন জানান, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
ঢাকা/মোসলেম/মাসুদ
ইসরায়েলি রাডার সেন্টার ও বিমানবন্দরে হামলার দাবি ইরানের