নাটোরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার হয়। পুলিশ বলছে, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়রা জানান, রাতে মাদ্রাসা মোড় এলাকায় এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
নাটোর সদর থানারর অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, মারা যাওয়া ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও পরিচয় শনাক্তে কাজ চলছে।
নাটোরের পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মারা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
ঢাকা/আরিফুল/মাসুদ
ফেরি পারাপারে ঝুঁকি কমাতে এখন থেকে কোনো বাস সরাসরি যাত্রীসহ ফেরিতে উঠতে পারবে না: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী