ঢাকা     রোববার   ২৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৬ ১৪৩২ || ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তেল বেশি না দেওয়ায় পাম্পের ম্যানেজারসহ ৫ জনকে মারধর

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ২৯ মার্চ ২০২৬   আপডেট: ১২:০০, ২৯ মার্চ ২০২৬
তেল বেশি না দেওয়ায় পাম্পের ম্যানেজারসহ ৫ জনকে মারধর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাহিদা অনুযায়ী তেল না দেওয়ায় পূর্বাচল মডেল ফিলিং স্টেশনের ম্যানেজারসহ পাঁচজনকে মারধরের ঘটনা ঘটেছে। এ সময় মোটরসাইকেলে তেল ভরে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে ফিলিং স্টেশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন পৌরসভার  কুশাবো এলাকায় ঘটনাটি ঘটে। শনিবার (২৮ মার্চ) দুপুরে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুনরায় চালু করা হয় বন্ধ করে দেওয়া ফিলিং স্টেশনটি।

আরো পড়ুন:

ফিলিং স্টেশনের ম্যানেজার শাহীন জানান, সরকারি নিয়ম মোতাবেক তারা মোটরসাইকেল, প্রাইভেটকারে অকটেন সরবরাহ করছিলেন। শুক্রবার সন্ধ্যার দিকে  গোলাকান্দাইল ইউনিয়নের আরমানের নেতৃত্বে ১০-১২টি মোটরসাইকেল যোগে ১৫-১৬ জন যুবক কুশাবো পূর্বাচল মডেল ফিলিং স্টেশনে আসে। নিয়ম ভেঙে তাদের চাহিদা মতো অকটেন দিতে বলে। কর্তৃপক্ষ দিতে অপারগতা প্রকাশ করলে আরমান ও তার লোকজন উত্তেজিত হয়ে ওঠেন। তারা ফিলিং স্টেশনের ম্যানেজার শাহীন, ক্যাশিয়ার সাকিব, মোরশেদ, আব্দুল্যাহ, সোহাগকে মারধর করে। 

একপর্যায়ে তারা টাকা না দিয়ে জোরপূর্বক মোটরসাইকেলে অকটেন নিয়ে যায়। পরে কর্তৃপক্ষ স্টেশন বন্ধ করে দেন। এতে ভোগান্তিতে পড়েন মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চালকরা। শনিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হাসান সোহান ফিলিং স্টেশনটিতে গিয়ে তেল সরবরাহ শুরু করান। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হাসান সোহান বলেন, “ফিলিং স্টেশন বন্ধ শুনে ঘটনাস্থলে এসে সেটা পুনরায় চালু করা হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করবে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।প্রতিটি পাম্পে নজরদারি রাখা হয়েছে। তেল সরবরাহে কোনো সমস্যা হচ্ছে কি না দেখা হচ্ছে।”

ঢাকা/অনিক/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়