ঢাকা     সোমবার   ৩০ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৭ ১৪৩২ || ১০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৪

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ৩০ মার্চ ২০২৬  
কুষ্টিয়ায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৪

ফাইল ফটো

কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কে মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে এক যুবক নিহত ও চারজন আহত হয়েছেন।

রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের দবির মোল্লা গেট ও লাহিনী মোড়ের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন কুমারখালি উপজেলার শিলাইদহ লালাদাড়ি গ্রামের আবু মুসার ছেলে আজিম উদ্দিন।

স্থানীয়রা জানান, নিহত মোটরসাইকেল আরোহী আজিম কুষ্টিয়া থেকে কুমারখালীর শিলাইদহে যাওয়ার পথে একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় ভ্যানে থাকা চারজন যাত্রী গুরুতর আহত হলে তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের ইনচার্জ আবু ওবায়েদ জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশের ফোর্স ঘটনাস্থলে অবস্থান করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/কাঞ্চন/ফিরোজ 

সর্বশেষ

পাঠকপ্রিয়