ঢাকা     সোমবার   ৩০ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৭ ১৪৩২ || ১০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গুচ্ছ ভর্তি: ‘সি’ ইউনিটে ৬৬% পাস, প্রথমস্থানে যশোরের ঐশী

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ৩০ মার্চ ২০২৬   আপডেট: ১৩:৫৬, ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ভর্তি: ‘সি’ ইউনিটে ৬৬% পাস, প্রথমস্থানে যশোরের ঐশী

ফারহানা সুলতানা ঐশী

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ব্যবসায় অনুষদের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে। এবারের পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৬৬ শতাংশ। সর্বোচ্চ ৮৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থী ফারহানা সুলতানা ঐশী।

সোমবার (৩০ মার্চ) বিষয়টি জানিয়েছেন ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর মনজুরুল হক।

আরো পড়ুন:

প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, ‘সি’ ইউনিটে আবেদন করেছিলেন ২৫ হাজার ২১৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১৯ হাজার ৬০৬ জন, যা মোট আবেদনকারীর ৭৭.৫০ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৬১০ জন (২২.৫০%)।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩০-এর বেশি নম্বর পেয়ে প্রাথমিকভাবে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন ১২ হাজার ৯৭৮ জন। এতে উপস্থিত পরীক্ষার্থীদের পাসের হার ৬৬ শতাংশ। অন্যদিকে, ৩০-এর কম নম্বর পেয়ে অকৃতকার্য হয়েছেন ৬ হাজার ৬২২ জন (৩৩.৫০%)। এছাড়া, রোল নম্বর ও পরিচয়পত্র পূরণে ভুল থাকায় ৬ জনের খাতা বাতিল করা হয়েছে।

মেধাতালিকায় শীর্ষস্থান অর্জন করা ফারহানা সুলতানা ঐশী যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ছাত্রী। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়ে ৮৫ নম্বর পেয়েছেন। এদিকে, পরীক্ষায় সর্বনিম্ন প্রাপ্ত নম্বর মাইনাস ৫।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গুচ্ছ ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্ধারিত প্রক্রিয়ায় বিভাগ ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রম জমা দিতে হবে।

ঢাকা/তানিম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়