ঢাকা     সোমবার   ৩০ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৭ ১৪৩২ || ১০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাহুলের মৃত্যু: দিশেহারা নায়িকা শ্বেতা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ৩০ মার্চ ২০২৬   আপডেট: ১৩:৫৫, ৩০ মার্চ ২০২৬
রাহুলের মৃত্যু: দিশেহারা নায়িকা শ্বেতা

দিশেহারা রাহুলের সহকর্মী শ্বেতা মিশ্রা (বাঁয়ে)

টিভি সিরিয়ালের শুটিং করতে গিয়ে মারা গেছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা রাহুল ব্যানার্জি। কখন, কীভাবে মারা গেলেন তা নিয়ে নানা চর্চা চলছে। তবে এবিপি আনন্দ দাবি করেছে—সিরিয়ালের নায়িকা শ্বেতা মিশ্রাকে বাঁচাতে গিয়ে জলে ডুবে যান রাহুল। 

যদিও সংবাদমাধ্যমটির এ দাবি নিয়ে কিছুটা সংশয় থেকেই যায়। কারণ অভিনেত্রী শ্বেতা মিশ্রা বিষয়টি নিয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি। তবে এ সংশয় কিছুটা দূর হয়েছে অভিনেত্রীর একটি ভিডিও ক্লিপ থেকে।    

আরো পড়ুন:

ধারণা করা হয়, এ ভিডিওটি ঘটনার পরপর ধারণ করা; যা এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, একটি জায়গায় ফ্লোরে বসে আছেন শ্বেতা। তাকে উদভ্রান্তের মতো লাগছে। বার বার উঠতে চাইছেন, কিন্তু পাশের সহকর্মীরা তাকে উঠতে দিচ্ছেন না।  

এ সময় শ্বেতা একজনকে উদ্দেশ্য করে বলেন, “আমরা একসঙ্গে শুটিং করছিলাম। আমরা সমুদ্রে শুটিং করছিলাম।” তখন ওই ব্যক্তি জানতে চান, ও (রাহুল) সমুদ্রে পড়ে গেল? জবাবে শ্বেতা বলেন, “আমিও পড়ে গিয়েছিলাম। আমি ঠিক আছি।”  

এসময় আরেকজনকে উদ্দেশ্য করে শ্বেতা বলেন, “এই তুমি একটু দেখো রাহুলদা ঠিক আছে কি না! রাহুলদা ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না বাবলুদা। তোমরা রাহুলদাকে ঠিক করে তোল আমি কথা বলব।”

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়