শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত চিঠি এরইমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।
সোমবার (৩০ মার্চ) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ আসনের নির্বাচন এবং
বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে ওই দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।
এতে আরো বলা হয়, ভোটগ্রহণের দিন অর্থাৎ ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করে ইসি। অন্যদিকে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনে জয়লাভ করেন। নিয়ম অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
ঢাকা/এমএসবি/ইভা
বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করেছে ঢাকা নহানগর গোয়েন্দা পুলিশ