ঢাকা     মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খুলনায় ইজিবাইকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৫, ৩১ মার্চ ২০২৬   আপডেট: ০৯:৫৮, ৩১ মার্চ ২০২৬
খুলনায় ইজিবাইকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

খুলনা মহানগরীতে ইজিবাইকের ধাক্কায় রিকশা আরোহী এক বিশ্ববিদ্যালয় ছাত্রী মারা গেছেন।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যার দিকে নগরীর সদর থানাধীন জেলা পরিষদ ভবনের সামনে দুর্ঘটনার শিকার হন তিনি।

আরো পড়ুন:

মারা যাওয়া মৌমিতা হালদার (২৬) নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন-২১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

খুলনা সদর থানার এসআই দেবব্রত বিশ্বাস জানান, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মৌমিতা রিকশাযোগে ডাকবাংলা মোড় থেকে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির ইজিবাইক রিকশাটিকে ধাক্কা দিলে মৌমিতা নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্বজনরা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এ কর্মকর্তা জানান, স্বজনরা মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যান। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান। 

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়