ভ্যানচালক তাজেম হত্যা: ২ আসামি গ্রেপ্তার
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যানচালক তাজেম আলী হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই গ্রামের রুস্তম আলীর ছেলে আরমিন (২৫) ও মোক্তার হোসেনের ছেলে আব্দুর রহমান মিঠু (২১)।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, “মঙ্গলবার দিবাগত রাতে রাজবাড়ী সদর থানার চন্দনী এলাকা থেকে তথ্য প্রযুক্তি ও কল রেকর্ড বিশ্লেষণের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।”
গত ২৭ মার্চ সন্ধ্যায় নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কের পাশ থেকে ভ্যানচালক মো. তাজেম আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন।
ঢাকা/কাঞ্চন/রাজীব
রাশিয়া থেকে জ্বালানি কেনায় বিশেষ ছাড় পেতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ বাংলাদেশের