ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সড়কের পাশে পড়ে ছিল ট্রাঙ্ক, তার মধ্যে তরুণীর হাত-পা বাঁধা লাশ

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ১ এপ্রিল ২০২৬   আপডেট: ১৮:২১, ১ এপ্রিল ২০২৬
সড়কের পাশে পড়ে ছিল ট্রাঙ্ক, তার মধ্যে তরুণীর হাত-পা বাঁধা লাশ

শেরপুরের শ্রীবরদীতে ট্রাঙ্কের ভেতর লেপ-তোষকে মোড়ানো অজ্ঞাত এক তরুণীর হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার তাতিহাটি ঢালিবাড়ী মোড়ে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ২০ বছর।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে একটি পিকআপ থেকে ট্রাঙ্কটি নামানো হয়। সেই সময় চালক আরেকটি ভ্যান এসে ট্রাঙ্কটি নিয়ে যাবে বলে চলে যায়। কিন্তু, দীর্ঘ সময় পরেও কোনো ভ্যান না আসায় স্থানীয়দের সন্দেহ হয়। কিছু সময় পর ট্রাঙ্কের ভেতর থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাঙ্কের তালা ভেঙে ভেতর থেকে তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে। নিহতের হাত ও পা বাঁধা অবস্থায় ছিল।

শেরপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ি সার্কেল) আফসান আল আলম বলেন, “তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। শিগগিরই নিহতের পরিচয় শনাক্তসহ হত্যার রহস্য উন্মোচন করা হবে।”

ঢাকা/তারিকুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়