ঢাকা     সোমবার   ৩০ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৭ ১৪৩২ || ১১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পদ্মায় নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ৩০ মার্চ ২০২৬  
পদ্মায় নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজের দুই দিন পর সহার বানু বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চর দেবীনগর ইউনিয়নের হড়মা এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সহার বানু বেগম একই ইউনিয়নের কালিতলা গ্রামের মৃত শৈয়ব আলীর মেয়ে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হন সহার বানু। খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে অভিযান চালিয়েও তার সন্ধান না পেয়ে ফিরে যায়। সোমবার সকালে হড়মা এলাকায় পদ্মা নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেয়। পরে স্বজনরা গিয়ে নদী থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

গোদাগাড়ী নৌ পুলিশের ওসি মো. রাশেদুজ্জামান বলেন, “নিখোঁজের দুই দিন পর নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।”

ঢাকা/শিয়াম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়