ঢাকা     সোমবার   ৩০ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৭ ১৪৩২ || ১১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: সমাজকল্যাণ মন্ত্রী 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৯, ৩০ মার্চ ২০২৬  
চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: সমাজকল্যাণ মন্ত্রী 

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “উন্নয়ন সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু। বিশেষ করে প্রযুক্তি খাতে চীনের অগ্রগতি বাংলাদেশের সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

সোমবার সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল মন্ত্রী ও প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ উপস্থিত ছিলেন।

বৈঠকে মন্ত্রী বলেন, সরকারের অন্যতম অগ্রাধিকার কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ একটি ডেটাবেজভিত্তিক ডিজিটাল সামাজিক সুরক্ষা প্ল্যাটফর্ম, যার মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও দারিদ্র্য বিমোচনে পরিবারকেন্দ্রিক সহায়তা নিশ্চিত করা হবে। এই কর্মসূচিকে আরো স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে।”

ঢাকা/এএএম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়