বগুড়ায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে হুমায়রা নামের ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া শিশুটির বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়।
শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. মো. মনজুর-এ-মুর্শেদ বলেন, “হামের উপসর্গ থাকায় মঙ্গলবার শিশুটিকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবনতি হলে ভোররাতে সে মারা যায়।”
তিনি বলেন, “হামে আক্রান্ত বা উপসর্গ আছে এমন রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালের শিশু ওয়ার্ডে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। বর্তমানে সেখানে একই ধরনের উপসর্গ নিয়ে আরো ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে।”
মৃত শিশুর নমুনা সংগ্রহের চেষ্টা করা হলেও অভিভাবকদের অনুমতি না থাকায় তা নেওয়া সম্ভব হয়নি বলে জানান মনজুর-এ-মুর্শেদ।
ঢাকা/এনাম/রাজীব
চার বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী