ইরান যুদ্ধবিরতির অনুরোধ করেছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরানের নতুন শাসনব্যবস্থার প্রেসিডেন্ট’ যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন। খবর বিবিসির।
বুধবার (১ এপ্রিল) ট্রুথ সোশালে দেওয়া এক বিবৃতিতে তিনি ওই শীর্ষ কর্মকর্তার নাম উল্লেখ করেননি, তবে তাকে বর্ণনা করেছেন ‘তার পূর্বসূরিদের তুলনায় অনেক কম উগ্র এবং অনেক বেশি বুদ্ধিমান’ হিসেবে।
তিনি আরও যোগ করেন, “হরমুজ প্রণালি যখন খোলা, অবাধ ও নিরাপদ হবে- তখন আমরা বিষয়টি বিবেচনা করব। তার আগে পর্যন্ত, আমরা ইরানকে ভুলিয়ে দেওয়ার মতো করে ধ্বংস করে দিচ্ছি- অথবা যেমন বলা হয়, পাথর যুগে ফিরিয়ে দিচ্ছি!!!”
হোয়াইট হাউজের তথ্য অনুযায়ী, ট্রাম্পের এই ঘোষণাটি এমন সময়ে এল যখন মার্কিনিদের উদ্দেশ্যে ইরান যুদ্ধ নিয়ে আর কয়েক ঘণ্টা পরেই তার একটি বিশেষ ভাষণ দেওয়ার কথা রয়েছে।
ঢাকা/ফিরোজ
রাশিয়া থেকে জ্বালানি কেনায় বিশেষ ছাড় পেতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ বাংলাদেশের