ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাশিয়া থেকে জ্বালানি কেনায় বিশেষ ছাড় পেতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ বাংলাদেশের

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ১ এপ্রিল ২০২৬   আপডেট: ২১:০৩, ১ এপ্রিল ২০২৬
রাশিয়া থেকে জ্বালানি কেনায় বিশেষ ছাড় পেতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ বাংলাদেশের

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

রাশিয়া থেকে পরিশোধিত ডিজেল এবং অন্যান্য পেট্রোলিয়াম জাতীয় পণ্য কিনতে বিশেষ ছাড় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান অনুরোধ করেছেন বলে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিশেষ করে বাংলাদেশে আসন্ন চাষাবাদের মৌসুমের কথা মাথায় রেখে এই অনুরোধ জানানো হয় বলে উল্লেখ করা হয়েছে এতে।

আরো পড়ুন:

এ সংক্রান্ত ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের একটি সংবাদ বিজ্ঞপ্তি বিএনপির প্রেস উইং থেকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দেশটির জ্বালানি বিভাগের সচিব ক্রিস রাইটের সঙ্গে দেখা করে এ অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। সরবরাহ ব্যবস্থার বিঘ্ন ঘটায় বাংলাদেশের জ্বালানি খাতের বর্তমান চ্যালেঞ্জগুলো বৈঠকে তুলে ধরেছেন তিনি।

আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরালো করার আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি ব্যাখ্যা করেন, ইতোপূর্বে সমুদ্রে থাকা রুশ তেলের ওপর যুক্তরাষ্ট্র যে সীমিত বৈশ্বিক ছাড় দিয়েছিল, বাংলাদেশ সেই সুবিধা নিতে পারেনি। কারণ সে সময় কোনো তেলবাহী জাহাজ বাংলাদেশের অভিমুখে ছিল না।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জরুরি চাহিদা মেটাতে তৃতীয় দেশ থেকে রুশ অপরিশোধিত তেল দিয়ে পরিশোধিত তেল কেনার বিষয়েও যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয় পক্ষ আলোচনা করেছে।

মার্কিন জ্বালানি সচিব রাইট বাংলাদেশের জ্বালানি সংকটের বিষয়টি স্বীকার করে, এই কঠিন সময়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। খবর বিবিসির।

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়