ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজা গাছ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৮, ১ এপ্রিল ২০২৬  
কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজা গাছ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় প্রায় ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট শিব মন্দিরের পেছনের ঝোপ থেকে গাছটি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আরো পড়ুন:

স্থানীয়দের মতে, অজ্ঞাত কেউ ঝোপের ভেতর গাছটি রোপণ করে। সময়ের সঙ্গে সেটি বেড়ে উঠে। বিষয়টি নজরে এলে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছটি উদ্ধার করে।

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) খন্দকার ফজলে রাব্বি বলেন, “জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। কারো সংশ্লিষ্টতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/সৈকত/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়