তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৪২, ১ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:৫৪, ১ এপ্রিল ২০২৬
হবিগঞ্জের মাধবপুরের মনতলায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের চারটি ওয়াগন ও একটি গার্ড ব্রেক লাইনচ্যুত হয়েছে।
নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া বলেন, “সিলেটগামী একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। তাৎক্ষণিক দুর্ঘটনার কারণ এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”
ঢাকা/মামুন/রাজীব
রাশিয়া থেকে জ্বালানি কেনায় বিশেষ ছাড় পেতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ বাংলাদেশের