ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ট্রাম্পের ‘হাস্যকর কর্মকাণ্ডে’ হরমুজ প্রণালি খুলবে না: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ১ এপ্রিল ২০২৬   আপডেট: ২০:৫৭, ১ এপ্রিল ২০২৬
ট্রাম্পের ‘হাস্যকর কর্মকাণ্ডে’ হরমুজ প্রণালি খুলবে না: আইআরজিসি

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালি তাদের ‘পূর্ণ ও চূড়ান্ত নিয়ন্ত্রণে’ রয়েছে। একইসঙ্গে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথটি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ‘প্রস্তাব’ এবং তার ‘হাস্যকর প্রদর্শনী’ প্রত্যাখ্যান করেছে সামরিক সংস্থাটি। খবর ইন্ডিয়া টুডের।

কিছুক্ষণ আগে একটি কড়া বার্তায় আইআরজিসি জানায়, প্রণালির পরিস্থিতি তাদের নৌবাহিনীর ‘দৃঢ় ও প্রভাবশালী’ নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো চাপ বা আলোচনার মুখে শত্রুদের জন্য এটি খুলে দেওয়া হবে না। আইআরজিসির স্পষ্ট বার্তা, “মার্কিন প্রেসিডেন্টের হাস্যকর প্রদর্শনীর মাধ্যমে এই জাতির শত্রুদের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না।”

আরো পড়ুন:

এর আগে ট্রাম্প ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরানের নেতৃত্ব যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন। ট্রাম্প আরও যোগ করেন, “যখন হরমুজ প্রণালি উন্মুক্ত, অবাধ এবং পরিষ্কার হবে’, কেবল তখনই তিনি যুদ্ধবিরতির অনুরোধটি বিষয়টি বিবেচনা করবেন।

ট্রাম্পের এমন মন্তব্যের পরপরই আইআরজিসির পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এল।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, তেহরানের পক্ষ থেকে কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়নি এবং বহু-দফা বিশিষ্ট শান্তি পরিকল্পনার খবরগুলোকে ‘সংবাদমাধ্যমের জল্পনা’ বলে উড়িয়ে দিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যতক্ষণ না ‘আক্রমণকারীকে শাস্তি দেওয়া হচ্ছে’ এবং ইরানের জন্য পূর্ণ ক্ষতিপূরণ নিশ্চিত হচ্ছে, ততক্ষণ এই সংঘাত চলবে।

আরাঘচি আরও স্পষ্ট করে বলেন, হরমুজ প্রণালির ভবিষ্যৎ কেবল ইরান ও ওমান নির্ধারণ করবে। এর মাধ্যমে তিনি তেহরানের এই অবস্থানই পুনর্ব্যক্ত করেন যে- বহিরাগত শক্তি নয়, বরং আঞ্চলিক পক্ষগুলোই এই জলপথের নিয়ন্ত্রণ নির্ধারণ করবে।

বিশ্বব্যাপী তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি বর্তমানে তীব্র উত্তজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ওয়াশিংটন এবং তেহরান- উভয় পক্ষই এই জলপথের নিয়ন্ত্রণ ও প্রবেশাধিকার নিয়ে তাদের অবস্থান আরও কঠোর করেছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়