ঢাকা     মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৭ ১৪৩২ || ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সংসদে বিতর্কিত বক্তব্য: এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ৩১ মার্চ ২০২৬  
সংসদে বিতর্কিত বক্তব্য: এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ

হাতিয়ায় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদশন করেন স্থানীয়রা।

জাতীয় সংসদে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক দলের (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে হাতিয়া উপজেলার মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা গেছে। ওই বক্তব্যে ‘ভুয়া ধর্ষণ’ প্রসঙ্গ তোলা এবং একটি রাজনৈতিক দলকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার হরনী ইউনিয়ন, পৌরসভায় এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেয়। 

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবাদকারীরা ঝাড়ু হাতে সড়কে নেমে মিছিল করেন এবং সংসদ সদস্যের দেওয়া বক্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দায়িত্বশীল অবস্থানে থেকে এ ধরনের বক্তব্য দেওয়া অনভিপ্রেত ও দুঃখজনক। 

সমাবেশে অংশগ্রহণকারীরা দাবি করেন, সংসদে দেওয়া বক্তব্যের জন্য সংসদ সদস্যকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। 

বক্তারা আরো বলেন, বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ছোট করার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। এ ধরনের আচরণ বন্ধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

ঢাকা/সুজন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়