ফেসবুক লাইভে বাবা ও দুই ছেলের বিষপান
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝালকাঠিতে রাকিব নামের এক ব্যক্তি ফেসবুকে লাইভে এসে বিষ পান করে তার দুই ছেলেকেও বিষ পান করিয়েছেন। তারা এখন বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় ঝালকাঠির শহরে সুতালড়ি এলাকায় রাকিব নিজ ঘরে এ ঘটনা ঘটান। এ সময় রাকিবের স্ত্রী ঘরে ছিলেন না।
রাকিব ফেসবুক লাইভে তার বন্ধুর উদ্দেশে বলেন “সাগর, তুই তোর নিজের স্বার্থের জন্য সব করতে পারলি। নিজে প্রতিষ্ঠিত হলি। আমাদের তুই কোনো খোঁজ রাখিসনি। দুঃখে-কষ্টে আমি চলে গেলাম। শান্তির পৃথিবীতে তুই একাই থাক, শান্তি করে দিলাম। আমরা সবাই চলে গেলাম।”
প্রতিবেশীরা রাকিব ও তার দুই ছেলেকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেন। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে রেফার করেন।
রাকিবের চাচা জুয়েল সাংবাদিকদের বলেছেন, “আমরা সন্ধ্যায় মাগরিবের পূর্ব মুহূর্তে রাকিবের ঘরের মধ্যে চিৎকারের শব্দ পেয়ে দৌড়ে গিয়ে দেখি, রাকিব, তার ছেলে নিবিড় ও আবির ছটফট করতেছে। বিষের গন্ধ পাওয়ায় তাদেরকে তাৎক্ষণিকভাবে অন্য প্রতিবেশীদের সহায়তায় ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে ওরা তিনজনেই চিকিৎসাধীন আছে।”
তিনি আরো বলেন, “ফেসবুক লাইভে রাকিব যে সাগরের নাম উল্লেখ করেছে, ওই নামে ওর ঘনিষ্ঠ কাউকে চিনি না। সাগর নামের কোনো ব্যক্তিকে রাকিবের সাথে চলাফেরা করতেও দেখিনি।”
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম বলেছেন, “আমরা বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/অলোক/রফিক
২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে এল ‘পিভিটি সোলানা’