ইরানের সঙ্গে চুক্তি না হলে সংঘাত আরো তীব্র হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে আগামী কয়েক দিন নির্ণায়ক হবে এবং তেহরানকে সতর্ক করে বলেছেন যে, যদি তারা কোনো চুক্তিতে না আসে তবে সংঘাত আরো তীব্র হবে।
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের সর্বশেষ হামলা হিসেবে দুবাইয়ের উপকূলে একটি তেল বোঝাই ট্যাঙ্কারে আগুন ধরিয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পর হেগসেথ এই সতর্কবার্তা দেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হুমকি দিয়েছেন যে, ইরান যদি শান্তি চুক্তিতে রাজি না হয় এবং প্রণালীটি খুলে না দেয়, তবে তিনি দেশটির জ্বালানি স্থাপনাগুলো নিশ্চিহ্ন করে দেবেন। এই প্রণালীটি বিশ্বব্যাপী তেল পরিবহনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ, যা ইরান কার্যকরভাবে অবরুদ্ধ করে রেখেছে।
হেগসেথ জানিয়েছেন, ট্রাম্প একটি চুক্তি করতে ইচ্ছুক এবং আলোচনা চলছে ও জোরদার হচ্ছে। কিন্তু ইরান যদি রাজি না হয় তবে যুক্তরাষ্ট্র যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত।
তিনি বলেছেন, “আমাদের হাতে বিকল্প ক্রমশ বাড়ছে, আর তাদের হাতে কম... মাত্র এক মাসে আমরা শর্তগুলো নির্ধারণ করেছি, আগামী দিনগুলোই হবে নির্ণায়ক। ইরান তা জান, এবং সামরিকভাবে এর বিরুদ্ধে তাদের করার মতো প্রায় কিছুই নেই।”
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, “আমাদের কাজ হলো ইরানকে এটা উপলব্ধি করতে বাধ্য করা যে, যদি তারা সেই চুক্তিটি করে, তবে এই নতুন শাসনব্যবস্থা, অর্থাৎ ক্ষমতায় থাকা এই শাসনব্যবস্থা, আরোভালো অবস্থানে থাকবে। আমরা হাতে হাত মিলিয়ে কাজ করছি, কিন্তু মূল লক্ষ্য হলো একটি চুক্তি করা।”
তিনি আরো বলেন, “আমরা চাই, যদি সম্ভব হয়, চুক্তিটি সম্পন্ন হোক; যদি তা না হয়, তাহলেও আমরা কাজ চালিয়ে যেতে প্রস্তুত।”
ঢাকা/শাহেদ
২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে এল ‘পিভিটি সোলানা’