ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অ্যাপল ও গুগলসহ টেক প্রতিষ্ঠানগুলোতে হামলার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ৩১ মার্চ ২০২৬   আপডেট: ২২:৫৩, ৩১ মার্চ ২০২৬
অ্যাপল ও গুগলসহ টেক প্রতিষ্ঠানগুলোতে হামলার হুমকি ইরানের

এবার অ্যাপল ও গুগলের মতো টেক জায়ান্টগুলোর ওপর হামলার হুমকি দিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের বিপ্লবী বাহিনী এ হুমকি দিয়েছে।

ইরানের বিপ্লবী বাহিনী জানিয়েছে , তারা ১ এপ্রিল থেকে অ্যাপল, গুগল, মেটা, আইবিএম, টেসলা এবং বোয়িং-এর মতো ১৮টি শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি সংস্থাকে লক্ষ্যবস্তু করবে। কারণ এই সংস্থাগুলো ইরানি কর্মকর্তাদের ‘পরিকল্পিত গুপ্তহত্যায়’ জড়িত ছিল।

আরো পড়ুন:

বিবৃতিতে বলা হয়েছে, “ইরানে প্রতিটি গুপ্তহত্যার বদলা হিসেবে বুধবার, ১ এপ্রিল তেহরান সময় রাত ৮টা  থেকে এই সংস্থাগুলোর সংশ্লিষ্ট ইউনিটগুলো ধ্বংসের মুখে পড়বে।”

প্রতিষ্ঠানগুলোর কর্মীদের প্রতি সতর্কতা জারি করে এতে আরো বলা হয়েছে, “আমরা এই প্রতিষ্ঠানগুলোর কর্মীদের জীবন রক্ষার জন্য অবিলম্বে কর্মস্থল ত্যাগ করার পরামর্শ দিচ্ছি।”
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়