ঢাকা     মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে এল ‘পিভিটি সোলানা’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ৩১ মার্চ ২০২৬   আপডেট: ১৬:০৩, ৩১ মার্চ ২০২৬
২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে এল ‘পিভিটি সোলানা’

মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে ‘পিভিটি সোলানা’ নামের একটি অয়েল ট্যাংকার।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে পানামার পতাকাবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বন্দর সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজের আগমন অব্যাহত আছে। সর্বশেষ মঙ্গলবার ভোরে এসেছে একটি ডিজেলবাহী ট্যাঙ্কার। আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর লাইটার জাহাজের মাধ্যমে ডিজেল খালাস শুরু হবে। প্রয়োজনে জাহাজটিকে ডলফিন জেটিতে ভেড়ানোর প্রস্তুতিও রয়েছে। সেখানে জ্বালানি খালাস কার্যক্রম সম্পন্ন করা হবে।

বন্দর সূত্র আরো জানায়, আগামী ৪ এপ্রিল প্রায় ৭০ হাজার টন এলএনজি নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর শিডিউল রয়েছে।

বন্দর থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, গত এক মাসে বিভিন্ন ধরনের জ্বালানি নিয়ে মোট ৩৩টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। এর মধ্যে ১৫টি জাহাজ জ্বালানি তেল, ৮টি জাহাজ এলএনজি এবং ৯টি জাহাজ এলপিজি নিয়ে বন্দরে ভিড়েছে।

ঢাকা/রেজাউল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়