বগুড়ায় ‘এক্সপোটেক’: এক ছাদের নিচে লাইফস্টাইল হাব
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ব্যবসায় বৈচিত্র্যকরণ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করছে ওয়ান ডিরেকশন কোম্পানিজ লিমিটেড। ‘উত্তরবঙ্গের রাজধানী’খ্যাত বগুড়ায় একটি পূর্ণাঙ্গ লাইফস্টাইল ডেস্টিনেশন হিসেবে ওয়ান ডিরেকশন প্রতিষ্ঠা করেছে ‘এক্সপোটেক’। এটি একটি সমন্বিত লাইফস্টাইল হাব।
আধুনিক নগরবাসীর বহুমুখী চাহিদাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান এক ছাদের নিচে নিয়ে এসেছে রেস্টুরেন্ট, কনভেনশন সুবিধা, হেলথকেয়ার, ফার্মেসি, সুপারস্টোর, ভিআর এন্টারটেইনমেন্ট ও কফিশপসহ নানা আয়োজন। এর ফলে শহরের মানুষের দৈনন্দিন প্রয়োজন সহজ ও হাতের মুঠোয় এনে দেওয়া সম্ভব হচ্ছে। পাশাপাশি আলাদা আলাদা স্থানে ঘোরার ঝামেলা ছাড়াই একই জায়গায় প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
এক ছাদের নিচে এক্সপোটেকের যত আয়োজন
ফুড এক্সপো: এক্সপোটেকের প্রধান আকর্ষণ ‘ফুড এক্সপো’ রেস্টুরেন্ট। যা ইতোমধ্যেই স্থানীয়দের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। রেস্টুরেন্টটিতে প্রতি শুক্রবার রাতের আয়োজনে থাকে বিশেষ বুফে। বুফের জনপ্রতি মূল্য শুরু হয় ৯০০ টাকা থেকে। পরিবারবান্ধব এই ব্যবস্থায় ৫ বছরের নিচের শিশুদের জন্য খাবার ফ্রি এবং ৫ থেকে ১০ বছর বয়সীদের জন্য অর্ধেক মূল্য নির্ধারণ করা হয়েছে।
বুফের পাশাপাশি প্রতিদিনই আলাকার্ট মেন্যুতে দেশি, চাইনিজ, থাই, ইন্ডিয়ান ও কন্টিনেন্টালসহ নানা পদের খাবারের ব্যবস্থা রয়েছে। রেস্টুরেন্টটি দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা হয়। ফুড এক্সপো পারিবারিক আড্ডা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো কিংবা ছোটখাটো আয়োজনের জন্য উপযোগী। মনোরম পরিবেশের এই স্থানটিতে সময় কাটানোর জন্য যে কেউ বেছে নিতে পারেন।
কনভেনশন হল: ছোট ও মাঝারি পরিসরের অনুষ্ঠান আয়োজনের জন্য এক্সপোটেকে রয়েছে আধুনিক কনভেনশন হল। এই হলের অন্যতম বিশেষত্ব হলো কেউ চাইলে স্বল্প সময়ের মিটিং, সেমিনার বা কর্পোরেট আলোচনার জন্য ঘণ্টাভিত্তিক ভাড়া নিতে পারবেন। মাত্র ১ হাজার থেকে দেড় হাজার টাকায় প্রতি ঘণ্টায় এই সুবিধা পাওয়া যাবে কনভেনশনে। প্রজেক্টর, স্ক্রিন, সাউন্ড সিস্টেমসহ প্রয়োজনীয় সকল লজিস্টিক সুবিধা অন্তর্ভুক্ত করে প্রতি ঘণ্টায় এক থেকে দেড় হাজার টাকার মধ্যে এই সেবা দিচ্ছে এক্সপোটেক। এতে করে অল্প খরচে মানসম্মত যে কোনো আয়োজন সম্পন্ন করা সম্ভব। তবে ঘণ্টাভিত্তিক আয়োজনে ব্যবহৃত খাবার প্রতিষ্ঠান থেকেই গ্রহণ করতে হবে।
হেলথকেয়ার সেবা: এক্সপোটেকের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো হেলথকেয়ার সেবা। এখানে ডেন্টাল কেয়ার বিভাগে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে দাঁতের বিভিন্ন ধরনের চিকিৎসা প্রদান করা হচ্ছে। নির্ধারিত ফিতে মানসম্মত সেবা নিশ্চিত করার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে, আই কেয়ার বিভাগে রয়েছে ব্যতিক্রমধর্মী সুবিধা। শুরু থেকেই চোখের পাওয়ার ও প্রেসার পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে। আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে তাৎক্ষণিকভাবে চোখ পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী লেন্স ও ফ্রেম সরবরাহের ব্যবস্থা রয়েছে এখানে। এ ছাড়া ফিজিওথেরাপি সেকশনে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞ দ্বারা চিকিৎসা দেওয়া হচ্ছে। উন্নতমানের যন্ত্রপাতি ব্যবহার করে বিভিন্ন থেরাপি সেশন পরিচালিত হয় এবং বর্তমানে কিছু সেবায় বিশেষ ছাড় থাকায় তুলনামূলক কম খরচে চিকিৎসা গ্রহণের সুযোগ দিচ্ছে এক্সপোটেক।
কফিশপ ও জুস বার: এক্সপোটেকে রয়েছে একাধিক কফিশপ ও জুস বার, যা দর্শনার্থীদের ভিন্ন ভিন্ন চাহিদা পূরণে সহায়ক। নিচতলার কফিশপ থেকে দ্রুত টেক-অ্যাওয়ে নেওয়ার সুবিধা থাকলেও, উপরের রেস্টুরেন্ট এলাকায় রয়েছে আরাম করে বসে সময় কাটানোর সুযোগ।
সুপার স্টোর ও ফার্মেসি: বর্তমানে এক্সপোটেকে একটি সুপারস্টোর ও ‘ফার্মাটেক’ ফার্মেসি চালু রয়েছে, যেখানে প্রয়োজনীয় পণ্য ও ওষুধ পাওয়া যাচ্ছে। সেবাগুলোকে আরও কার্যকর ও বিস্তৃত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কিছু পরিবর্তন ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করছে।
ভিআর জোন: প্রযুক্তিপ্রেমী ও তরুণদের জন্য এক্সপোটেকে যুক্ত হয়েছে ‘ভিআর জোন’। এখানে ভার্চুয়াল রিয়েলিটি গেমের মাধ্যমে দর্শনার্থীরা ভিন্নধর্মী ও আধুনিক বিনোদনের স্বাদ নিতে পারছেন। সাম্প্রতিক এই সংযোজনটি ইতোমধ্যেই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এক্সপোটেকের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার বিন করিম ইমন বলেন, ‘‘আগামীতে এক্সপোটেককে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সুপার স্টোরের জায়গাটিতে বড় আকারে কফিশপে রূপান্তর করা হতে পারে। যেখানে আলাদা স্মোকিং ও নন-স্মোকিং জোনসহ আধুনিক ব্যবস্থা থাকবে। একইসঙ্গে ‘ফার্মাটেক’ ফার্মেসিকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ‘আই কেয়ার অ্যান্ড আই ওয়্যার’ সেবাকে শক্তিশালী করতে নিজস্ব ব্র্যান্ড ‘আইলজি’ চালুর পরিকল্পনাও করা হচ্ছে। এর মাধ্যমে বৃহত্তর পরিসরে চশমা ও লেন্স সরবরাহ করা হবে।’’
তিনি বলেন, ‘‘লাইভ বেকারি চালুর প্রস্তুতিও চলছে, যেখানে পেস্ট্রি ও অন্যান্য বেকারি পণ্য সরাসরি তৈরি ও বিক্রি করা হবে। প্রতিষ্ঠানটির লক্ষ্য, ধাপে ধাপে নতুন সেবা যুক্ত করে এক্সপোটেককে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক লাইফস্টাইল হাবে পরিণত করা।’’
ঢাকা/এনাম//
অনলাইনেও ক্লাস নেওয়ার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী