সরকারি জমি উদ্ধার ও সংরক্ষণে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী
অবৈধ দখল থেকে সরকারি জমি উদ্ধার ও তা সংরক্ষণে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ১৮০ দিনের বিশেষ পরিকল্পনার পাশাপাশি মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনাও প্রণয়ন করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।
ভূমিমন্ত্রী বলেন, “অবৈধ দখলে থাকা সরকারি জমি দখলমুক্ত করতে সরকার কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। এজন্য ‘গভর্নমেন্ট অ্যান্ড লোকাল অথরিটি ল্যান্ডস অ্যান্ড বিল্ডিংস (রিকভারি অব পজেশন) অর্ডিন্যান্স, ১৯৭০’, ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ এবং ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা, ২০২৪’ প্রয়োগ করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”
তিনি আরো বলেন,“উদ্ধার হওয়া খাসজমি বিদ্যমান নীতিমালা অনুযায়ী বন্দোবস্ত দেওয়ার বিষয়টি অগ্রাধিকার পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে এ কার্যক্রম মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায়ও রাখা হয়েছে।”
মাঠপর্যায়ে বাস্তবায়ন জোরদার করতে জেলা প্রশাসকদের অনুকূলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান ভূমিমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা/এএএম/এসবি
অনলাইনেও ক্লাস নেওয়ার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী