ঢাকা     মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৭ ১৪৩২ || ১১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সাথে শাবিপ্রবির চুক্তি

শাবিপ্রবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ৩১ মার্চ ২০২৬  
মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সাথে শাবিপ্রবির চুক্তি

শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে মালয়েশিয়ার দুটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

সোমবার (৩০ মার্চ) মালয়েশিয়ার International Islamic University Malaysia-এর গোম্বাক ক্যাম্পাসে রেক্টর কার্যালয়ে প্রথম সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন।

আরো পড়ুন:

এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

এরপর মঙ্গলবার (৩১ মার্চ) মালয়েশিয়ার আরেকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় INTI International University-এর সঙ্গে দ্বিতীয় সমঝোতা স্মারক স্বাক্ষর করে শাবিপ্রবি। এ চুক্তির আওতায় যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং উদ্ভাবনী প্রযুক্তি আদান-প্রদানের সুযোগ সৃষ্টি হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক অংশীদারিত্ব বিজ্ঞান, প্রযুক্তি ও ব্যবসায়িক উদ্ভাবনে নতুন সম্ভাবনার দ্বার খুলবে এবং দুই দেশের উচ্চশিক্ষা খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সিনিয়র শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/ইকবাল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়