ঢাকা     মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৭ ১৪৩২ || ১১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ৩১ মার্চ ২০২৬   আপডেট: ১৬:৫৩, ৩১ মার্চ ২০২৬
১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

দেশের স্থানীয় সরকার কাঠামোয় নতুন করে গতি আনতে আরও ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। 

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জেলাগুলো হলো: ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনী।

প্রজ্ঞাপন অনুযায়ী মো. ইয়াছিন ফেরদৌস মোরাদ (ঢাকা), মো. মিজানুর রহমান চৌধুরী (নীলফামারী), এ কে এম মমিনুল হক (লালমনিরহাট), মোহাম্মদ জহুরুল ইসলাম (পাবনা), মো. মোস্তাফিজুর রহমান আলেক (নড়াইল), মো. নজরুল ইসলাম মোল্লা (বরগুনা), মো. সিরাজুল হক (জামালপুর), এ ছাড়া চৌধুরী ইশরাত আহমদ সিদ্দিকী (গাজীপুর), জামিলুর রশিদ খান (মানিকগঞ্জ), তোফাজ্জল হোসেন (নরসিংদী), মো. আফজাল হোসেন খান পলাশ (ফরিদপুর), আহমেদ আলী (হবিগঞ্জ), এ কে এম সলিম উল্যা সেলিম (চাঁদপুর), অধ্যাপক এম এ খালেক (ফেনী) নতুন প্রশাসকের দায়িত্ব পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এবং জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্ত প্রশাসক জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

এর আগে ১৫ মার্চ আরও ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছিল সরকার। নতুন ও আগের নিয়োগ মিলিয়ে এখন প্রায় সারাদেশেই প্রশাসক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হলো।

ঢাকা/এএএম//

সর্বশেষ

পাঠকপ্রিয়