ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিমরিন লুবাবার বিয়ে নিয়ে কানাঘুষা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ১ এপ্রিল ২০২৬   আপডেট: ১২:১১, ১ এপ্রিল ২০২৬
সিমরিন লুবাবার বিয়ে নিয়ে কানাঘুষা

সিমরিন লুবাবা

গুঞ্জন ছড়িয়েছে, বিয়ে করেছেন আলোচিত মডেল-অভিনেত্রী সিমরিন লুবাবা। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে এ খুদে অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দেন। এই স্ট্যাটাসকে কেন্দ্র করে তার বিয়ের গুঞ্জনের সূচনা। 

একটি ছবি প্রকাশ করে সিমরিন লুবাবা লেখেন, “আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।” 

আরো পড়ুন:

লুবাবার এ পোস্টে তার ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন। শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যে চিত্রনায়িকা বর্ষাও নতুন জীবনের জন্য শুভকামনা জানান। যদিও লুবাবার বিয়ে নিয়ে সংশয় রয়েছে। কারণ বিয়ের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।   

এ ছবি পোস্ট করে স্ট্যাটাসটি দেন সিমরিন লুবাবা


লুবাবার বিয়ে নিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তার মা জাহিদা ইসলাম। পারিবারিক সূত্র থেকেও নির্দিষ্টভাবে বিয়ের তথ্য নিশ্চিত করা যায়নি। 

লুবাবার পোস্টে একটি ছবি থাকলেও সেখানে বর–কনের চেহারা স্পষ্ট নয়। পাত্রের পরিচয় নিয়েও কিছু জানাননি। ফলে কে তার জীবনসঙ্গী—এ নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিভিন্ন মাধ্যমে পাত্রকে বিদেশপ্রবাসী বা আলেম বলে দাবি করা হলেও এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। 

নেটিজেনদের বড় একটি অংশ লুবাবার বিয়ে নিয়ে আনন্দ প্রকাশ করলেও কেউ কেউ বিরক্ত প্রকাশ করেছেন। কারণ এখনো প্রচলিত আইন অনুযায়ী লুবাবার বিয়ের বয়স হয়নি বলেও কেউ কেউ দাবি করেছন। 

পরিবারের সদস্যদের সঙ্গে আব্দুল কাদের


মঞ্চ থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রে নাম লেখান আব্দুল কাদের। ১৯৯০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘কোথাও কেউ নেই’ নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে খ্যাতির চূড়ায় পৌঁছে যান তিনি। অভিনয় ক্যারিয়ারে কয়েক শ’ টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। বেশিরভাগ হাস্যরসাত্মক চরিত্রে দেখা গেছে তাকে। এই আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়