ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাদারীপুর আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক পুনর্নির্বাচিত

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২১, ২ এপ্রিল ২০২৬  
মাদারীপুর আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক পুনর্নির্বাচিত

সভাপতি এমদাদুল হক খান ও সাধারণ সম্পাদক মাহবুব হাসান শাকিল।

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এমদাদুল হক খান এবং সাধারণ সম্পাদক পদে জেলা কৃষক লীগের নেতা মাহবুব হাসান শাকিল পুনরায় নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

আরো পড়ুন:

সভাপতি পদে এমদাদুল হক খান ১৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুজিত চ্যাটার্জি বাপ্পি পেয়েছেন ১০৫ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে মাহবুব হাসান শাকিল পেয়েছেন ১৪১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অলিউর রহমান দর্জি পেয়েছেন ১০৫ ভোট।

সিনিয়র সহ-সভাপতি হিসেবে জালালুর রহমান এবং সহ-সভাপতি পদে মাহবুব হাসান সরোজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে জাফর ইমাম সুজন ও যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে মুনির হাসান মিঠু নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে মহিদুল ইসলাম, সম্পাদক (আপ্যায়ন ও বিনোদন) পদে কামরুজ্জামান এবং সম্পাদক (মোহরার) পদে আজিজুল হক মুকুল নির্বাচিত হন। এছাড়া সম্পাদক (লাইব্রেরি) পদে গোলাম মোস্তফা দেওয়ান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য পদে নাফিজ ইকবাল রহিম, হেলাল উদ্দিন, আতিকুর রহমান, সত্যেন কুমার ঢালী ও ডালিয়া আক্তার নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার ফরহাদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। মোট ২৫৪ জন ভোটারের মধ্যে ২৫০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 
 

ঢাকা/বেলাল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়